Apan Desh | আপন দেশ

ছারছীনা শরীফের পীর সাহেব মারা গেছেন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ১৭ জুলাই ২০২৪

ছারছীনা শরীফের পীর সাহেব মারা গেছেন

শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ

ছারছীনা শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (৭০) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার রাত ২টা ১১ মিনিটে তিনি মারা যান। রাতেই তার মরদেহ ঢাকার মহাখালীর গাউসুল আজম মসজিদে নেয়া হয় বলে জানিয়েছেন মাওলানা সাইদুর রহমান। 

ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন অফসারী জানান, আজ রাতে মরদেহ ছারছীনা শরীফে আনা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহর নামাজবাদ ছারছীনা শরীফে জানাজা অনুষ্ঠিত হবে।

পীর সাহেবের মৃত্যুর খবর রাতেই ছারছীনা শরীফে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির গভীর শোক প্রকাশ করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত