Apan Desh | আপন দেশ

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২২:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে, প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা ছেড়ে আসা হানিফ পরিবহনের বাস শিবচরের সূর্যনগর এলাকায় পৌঁছায়। এ সময় একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীসহ ৫ জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।

শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানান, এখনও উদ্ধার অভিযান চলছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ