Apan Desh | আপন দেশ

মেঘনায় ৪২০ মণ জাটকা জব্দ, অতঃপর..

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ২৬ জানুয়ারি ২০২৪

মেঘনায় ৪২০ মণ জাটকা জব্দ, অতঃপর..

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এ সময় প্রায় ১৭ হাজার কেজি জাটকা জব্দ করে। আটক করা হয় ১৬ জনকে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

কোস্টগার্ড কর্মকর্তা বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার সেকশন কমান্ডার এম রফিকুল ইসলাম। তার নেতৃত্বে আজ ভোরে উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেড তল্লাশি করে। এতে আনুমানিক ১৬ হাজার ৮০০ কেজি (৪২০ মণ) জাটকা, ও ১৬ জন পরিবহনকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে জব্দকৃত জাটকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু