Apan Desh | আপন দেশ

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৫, ১২ জুলাই ২০২৬

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

ছবি : আপন দেশ

ঢাকাসহ দেশের ৬ বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি।

রোববার (১২ জুলাই) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফর জানিয়েছে, মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রোববার সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

পরবর্তী চারদিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা অধিকাংশ দিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ১৪ জুলাই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে ঢাকার কয়েকটি রাস্তা ‘নদী’ হয়ে গেছে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়