ছবি : আপন দেশ
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর রামপুরা, কাকরাইল, পল্টন, গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি দেখা গেছে।
বৃষ্টিতে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শেওড়াপাড়া শাখা-৩, এর সামনের প্রধান সড়ক ও আশপাশের অলিগলি পানিতে ডুবে গেছে। এ পরিস্থিতিতে সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা প্রতিষ্ঠানটির শিক্ষকসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানালে শেওড়াপাড়া শাখা তিন এসব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
বৃষ্টির কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার নবম শ্রেণির অর্ধবার্ষিকী, দশম শ্রেণির প্রাকনির্বাচনী ও একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গ্রিনরোড শাখার অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর বলেন, ‘রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় অর্থাৎ গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এতটা বৃষ্টির রাজধানীতে হয়নি।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































