Apan Desh | আপন দেশ

চার বিভাগে বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:২১, ৯ জুলাই ২০২৬

আপডেট: ১৭:২৪, ৯ জুলাই ২০২৬

চার বিভাগে বন্যার পূর্বাভাস

ফাইল ছবি, আপন দেশ

দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এখনই থামছে না বৃষ্টি। বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে।

একই সঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের চার বিভাগের কয়েকটি জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে।

পার্বত্য অঞ্চলসহ কক্সবাজারে পাহাড়ধসে গত তিন দিনে মারা গেছে কয়েকজন। বৃহস্পতিবারও সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 

বান্দরবানের সাঙ্গু নদী, সাতামুহুরি নদী লামা (কক্সবাজার), মনু নদীর মৌলভীবাজার স্টেশনে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এ ছাড়া হবিগঞ্জের খোয়াই নদী, মৌলভীবাজারের ধলাই, সুনামগঞ্জের কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। 

আরও পড়ুন<<>>প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার আমল-দোয়া

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাভামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে। 

অপরদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অপরদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোন, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

আগামী তিন দিন সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা জবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার ভিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়াও আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বুদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সামরিকভাবে প্লাবিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) রাতে এ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, ভারতের উত্তর পশ্চিম মধ্য প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়