ফাইল ছবি, আপন দেশ
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যা কবলিত এলাকায় শনিবার (১১ জুলাই)-এর এইচএসসি ও সমমনা পরীক্ষার সিদ্ধান্ত শুক্রবার (১০ জুলাই)-এর মধ্যে জানানো হবে।
এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি পর্যাবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
আরও পড়ুন<<>>ইবি ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন
তিনি জানান, শনিবারের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে শুক্রবার দুপুরের মধ্যেই তা জানিয়ে দেয়া হবে। শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) মাদরাসার আলিমের ইংরেজি প্রথম পত্র ও কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ পরীক্ষা।
এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার বুধবার (০৮ জুলাই)-এর এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































