ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কানাডা ও মরক্কো মুখোমুখি হয়েছে। এনআরজি স্টেডিয়ামে দু’দল সেরা আটে ওঠার মিশনে। তবে কার মুখে হাসি ফুটবে সেটি সময়ই বলে দেবে। এদিকে জয়ের ক্ষেত্রে কানাডার চেয়ে মরক্কোর পাল্লা বেশ ভারী।
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো দারুণ ফর্মে রয়েছে। দলটি নেদারল্যান্ডস ও ব্রাজিলের মতো জায়ান্টদের বিপক্ষে দুর্দান্ত খেলে এসেছে।
ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কোর অবস্থান ৬ষ্ঠ। তাদের তরুণ ও কৌশলী স্কোয়াড মাঠজুড়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে দারুণ দক্ষ। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে দলটি। তারা টানা ৯ ম্যাচ অপরাজিত রয়েছে।
আরও পড়ুন<<>> ‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’
অন্যদিকে, ফিফা র্যাঙ্কিংয়ে কানাডার অবস্থান ৩০তম। নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিলেও মরক্কোর বিপক্ষে কাগজে-কলমে তারা আন্ডারডগ।
এর আগে চারবার মুখোমুখি হয়ে মরক্কো তিনবার জিতেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বেও মরক্কো কানাডাকে ২-১ গোলে পরাজিত করেছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































