ফাইল ছবি, আপন দেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে সাহল রহমান সাদ (১২) নামে এক শিশু গত ৩০ জুন থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
নিখোঁজ সাহল রহমান সাদ দেওয়ানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গাঢ় খয়েরি কালো রঙের পাঞ্জাবি পায়জামা এবং মাথায় গোল টুপি।
আরও পড়ুন<<>>রাঙামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, নিখোঁজ ২
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবহিত করা হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান না মেলায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
শিশুটির স্বজনরা প্রশাসনের প্রতি দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান। উদ্ধার কার্যক্রম জোরদারের আহবান জানিয়েছেন। একই সঙ্গে তারা সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































