Apan Desh | আপন দেশ

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০২, ৯ জুলাই ২০২৬

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

ফাইল ছবি, আপন দেশ

গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন, র‍্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস। 

আরও পড়ুন<<>>শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা। এর মধ্যে তিনজনকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও বরখাস্ত করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়