Apan Desh | আপন দেশ

দেশের ৫ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৪, ১১ মে ২০২৬

দেশের ৫ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

ফাইল ছবি

দেশের অভ্যন্তরীণ পাঁচ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (১১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন <<>> ৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আপাতত বড় ধরনের কোনো ঝড়ের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়