ছবি: সংগৃহীত
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়। এ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের ভবনে মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন <<>> দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































