Apan Desh | আপন দেশ

বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩২, ৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৩৩, ৫ অক্টোবর ২০২৬

বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ

ফাইল ছবি

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সোমবার (০৫ অক্টোবর) রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ২ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন <<>> দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে পুলিশ যাচাই একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি প্রার্থীদের প্রজ্ঞাপন জারি করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়