Apan Desh | আপন দেশ

বজ্রপাত

৮ জেলায় বজ্রাঘাতে নিহত ১৩

৮ জেলায় বজ্রাঘাতে নিহত ১৩

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে একদিনে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যার মধ্যে ৮ জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পটুয়াখালী জেলায়। এখানে প্রাণ হারিয়েছেন ৪ জন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে সকাল ৯টার দিকে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে সৌরভ মজুমদার (২২) নিহত হন। কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)। পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন সেতারা বেগম (৫৫)। শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে প্রাণ হারান খালেক হাওলাদার (৫৫)। জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা ইউনিয়নে সকাল ৬টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মারা যান মো. শামীম মিয়া (৩৭)। সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় সড়ক নির্মাণকাজ চলার সময় বজ্রপাতে নিহত হন সাগর ইসলাম (১৮)।

১১:৩২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

ঢাকাসহ আশেপাশে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ আশেপাশে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার আকারে এটি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০-৫০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

০৮:৫৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

বজ্রপাতে সারাদেশে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে সারাদেশে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নেত্রকোণায় তিনজন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দুইজন, নোয়াখালীতে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় সদর উপজেলার হাওরের অন্য একটি স্থানে বজ্রপাতে জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়। 

০৮:৪৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন

বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন

এ দেশে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বজ্রপাত হয়ে থাকে। এর মধ্যে এপ্রিল ও মে মাসে বজ্রপাত তুলনামূলকভাবে বেশি হয়। পরিসংখ্যান বলছে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বজ্রপাতে মারা গেছেন অন্তত ৬৩৫ জন। আর শুধুমাত্র ২০১৬ সালেই ১৪২ জনের জীবন নিয়েছিল বজ্রপাত। ঝড়বৃষ্টির সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে নয়টি পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর: ১. পাকা বাড়ির নীচে আশ্রয় নিন। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো। এ অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি কোনও দালানের নীচে আশ্রয় নিতে পারেন। ২. উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন। উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সব জায়গায় যাবেন না বা কাছাকাছি থাকবেন না। ফাঁকা জায়গায় কোনও যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে।

০২:৫৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

জামালপুরে বজ্রপাতে গৃহবধূসহ নিহত ২

জামালপুরে বজ্রপাতে গৃহবধূসহ নিহত ২

জামালপুরে বজ্রপাতে এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সদর ও মেলান্দহ পৃথক দুই উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মেলান্দহ উপজেলার গৃহবধূ মর্জিনা বেগম (২২)। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। এসময় পাশের বাড়ির শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এসময় হঠাৎ বজ্রপাত হলে তার আঘাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

১০:৫২ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

সন্ধ্যার মধ্যে দুই অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে দুই অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

মৃদু তাপপ্রবাহের মাঝেই দেশের দুই অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফর। এছাড়া সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।

০৪:৫৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর ও টগার হাওরে বজ্রপাত হয়। নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান, জামালগঞ্জের নাজমুল হোসেন ও নুরুজ্জামান এবং তাহিরপুরের আবুল কালাম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় কৃষকরা হাওরে ধান কাটছিলেন। তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে আহত হন আবুল কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৫:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement