ছবি: আপন দেশ
শিক্ষকের পাশে থাকুন, পেশা সুরক্ষায়-মর্যাদা বৃদ্বিতে এবং ভবিষৎ রুপায়নে ৬০ বছর এ প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণস্বাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি হয়।
র্যালি বোদা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
আরও পড়ুন<<>>ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা
সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর জ্ঞান, মূল্যবোধ, নৈতিকতা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকের আন্তরিকতা, যত্ন, দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বক্তারা আরও বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যথাযথ মর্যাদা, প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।
অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সুধী সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































