Apan Desh | আপন দেশ

পানি

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে নিহত হয়েছেন। নিহতরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও  নাতনি পপি আক্তার(৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।

০৬:৪৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

দেশে বর্তমানে ভাল মানুষের বড়ই অভাব, তোমাদের বড় হয়ে ভালো মানুষ হতে হবে। সবসময় সত্য কথা বলা এবং অন্যায় থেকে দূরে থাকা। শিক্ষক, বাবা-মা ও বয়জেষ্ঠদের শ্রদ্ধা ও সম্মান করা এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসব কথা বলেন।

০৮:১৬ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

দেশের মেধাকে ধ্বংস করার চক্রান্ত চলছে: পানি সম্পদমন্ত্রী

দেশের মেধাকে ধ্বংস করার চক্রান্ত চলছে: পানি সম্পদমন্ত্রী

দেশেকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাদক ঢুকিয়ে দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত চলছে। এর কবল থেকে তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তিনি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে শহরের টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০৫:২৯ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement