Apan Desh | আপন দেশ

ইস্টার্ন হাউজিংয়ের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ৯ সেপ্টেম্বর ২০২৫

ইস্টার্ন হাউজিংয়ের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বোর্ড অব ডিরেক্টরসের এক সভায় গুরুত্বপূর্ণ এ আর্থিক সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় কোম্পানির পরিচালনা বোর্ড চলতি অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আরওপড়ুন<<>>মূল্য সংবেদনশীল তথ্য নেই ই-জেনারেশনের

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৮৯.৯৯ টাকা (২০২৪-২০২৫ অর্থবছর), যেখানে গত বছর ছিল ৮৩.৬২ টাকা। প্রতি শেয়ার আয় (ইপিএস) ৮.২৭ টাকা (২০২৪-২০২৫)। যা গত বছর ছিল ৬.০৪ টাকা।

প্রতি শেয়ার নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.৯০ টাকা, যেখানে গত বছর ছিল ১০.৪২ টাকা।

এছাড়া কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য বুক ক্লোজের তারিখ ও সময় নির্ধারণ করেছে, যা শিগগিরই জানানো হবে। পাশাপাশি আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় ৬১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু