ছবি: সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে প্রদেশটির শুয়াংয়ে এ বিস্ফোরণ হয় বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়।
এতে বলা হয়েছে, জিয়াপেং বায়োটেকনোলজি নামে ছোট বায়োটেক কোম্পানিতে দুর্ঘটনাটি ঘটে। সংস্থাটি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত এবং দুর্ঘটনার স্থান থেকে গাঢ় হলুদ ধোঁয়া উঠতে দেখা গেছে।
সিনহুয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুয়োইয়াং শহরে বিস্ফোরণটি সকালবেলায় ঘটে। জিয়াপেং বায়োটেকনোলজির আইনগত প্রতিনিধি গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তাদের কোনো ওয়েবসাইট নেই। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।
জিয়াপেং বায়োটেকনোলজির ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত। সংস্থাটি প্রাণি খাদ্য, কয়লা পণ্য ও নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে থাকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































