ছবি: আপন দেশ
রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য রোববার (০১ মার্চ) থেকেই কার্যকর হয়েছে। ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। বুথগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রতি লিটার পানির দাম ৮০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্যের মধ্যে ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন <<>> পাঁচ জেলার ডিসি প্রত্যাহার
এর আগে ২০২৩ সালের ১ আগস্ট এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার পানির মূল্য ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































