Apan Desh | আপন দেশ

পর্যটন

কক্সবাজারে গুঁড়িয়ে দেয়া হলো চারতলা রিসোর্ট

কক্সবাজারে গুঁড়িয়ে দেয়া হলো চারতলা রিসোর্ট

কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় অবৈধ হোটেল-রিসোর্ট উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানের প্রথম দিনেই উখিয়ার ইনানী সৈকত এলাকায় নির্মিত একটি চারতলা রিসোর্ট ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভবনটির মালিকের দাবি, এটি নির্মাণে তার প্রায় ছয় কোটি টাকা ব্যয় হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ইনানী এলাকায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

০৮:৫০ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

এবার আগেভাগেই দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা

এবার আগেভাগেই দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা

শরতের নীলাভ আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। ভেসে ভেসে কোথাও যেন তারা আটকে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙবে, দেখা যাবে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার। মেঘেরা ভেসে গিয়ে যেন কাঞ্চনের সঙ্গে জড়াজড়ি করে আছে। প্রতিবছর অক্টোবরে এমন রূপ মেলে ধরলেও এবার সেপ্টেম্বরেই দেখা দিয়েছে ভারতের সিকিম আর নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। চোখ জুড়ানো সৌন্দর্য মেলে ধরে কাঞ্চন যেন দুই হাত বাড়িয়ে ডাকছে প্রকৃতিপ্রেমীদের।    স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। তবে সবচেয়ে পরিষ্কার দেখা যাচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারের পাশে মহানন্দা নদীর তীর থেকে। প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

০৬:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রণের বিধি-বিধান পুনর্বিবেচনা করা হবে”

সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রণের বিধি-বিধান পুনর্বিবেচনা করা হবে”

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা ও ২০২৫ সালের ২২ অক্টোবরের বিধানগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী, ঢাকা-১৪ আসনের এমপি মীর আহমদ বিন কাসেম উপস্থিত ছিলেন।

০৮:০১ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

মালয়েশিয়ায় মাঝসমুদ্র থেকে বাংলাদেশিসহ ১৩ পর্যটক উদ্ধার

মালয়েশিয়ায় মাঝসমুদ্র থেকে বাংলাদেশিসহ ১৩ পর্যটক উদ্ধার

দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা বেসুত উপকূলে মাঝসমুদ্রে আটকা পড়া বাংলাদেশিসহ ১৩ পর্যটককে উদ্ধার করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান তেরেঙ্গানুর মেরিটাইম ডিরেক্টর ক্যাপ্টেন হামিলুদিন চে আওয়াং। বিবৃতিতে বলা হয়, ২৯ মার্চ বিকেলে নিয়মিত টহলের সময় ‘পারকাসা ৪৮’ নামের একটি টহল বোট উত্তাল সমুদ্রে একটি পর্যটকবাহী বোটকে ভাসতে দেখে। পরে কুয়ালা বেসুত মোহনা থেকে প্রায় ৭.৩ নটিক্যাল মাইল দূরে পর্যটকদের সাহায্যের সংকেত পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

০৩:২৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

অবশেষে পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং

অবশেষে পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং

দুই বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে বান্দরবানের সর্বোচ্চ চূড়া কেওকারাডং।  বুধবার (১ অক্টোবর) থেকে ভ্রমণপিপাসুরা আবারও উঠতে পারবেন এ পাহাড়চূড়ায়।   জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। তবে পর্যটকদের জন্য কিছু শর্তও বেঁধে দেয়া হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি কেওক্রাডং পর্বত ভ্রমণে পর্যটকদের জন্য ছয়টি শর্ত আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।   গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলা আইন-শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত; রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চিঠি ও বান্দরবান সেনানিবাসের চিঠির আলোকে কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্রটি আগামী ১ অক্টোবর থেকে সব পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।

০৬:৩৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তিনি জানান, ১ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা।

০৪:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement