Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় মাঝসমুদ্র থেকে বাংলাদেশিসহ ১৩ পর্যটক উদ্ধার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ৩০ মার্চ ২০২৬

মালয়েশিয়ায় মাঝসমুদ্র থেকে বাংলাদেশিসহ ১৩ পর্যটক উদ্ধার

দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা বেসুত উপকূলে মাঝসমুদ্রে আটকা পড়া বাংলাদেশিসহ ১৩ পর্যটককে উদ্ধার করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান তেরেঙ্গানুর মেরিটাইম ডিরেক্টর ক্যাপ্টেন হামিলুদিন চে আওয়াং।

বিবৃতিতে বলা হয়, ২৯ মার্চ বিকেলে নিয়মিত টহলের সময় ‘পারকাসা ৪৮’ নামের একটি টহল বোট উত্তাল সমুদ্রে একটি পর্যটকবাহী বোটকে ভাসতে দেখে। পরে কুয়ালা বেসুত মোহনা থেকে প্রায় ৭.৩ নটিক্যাল মাইল দূরে পর্যটকদের সাহায্যের সংকেত পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

উদ্ধার হওয়া ১৩ জনের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক এবং ১২ জন বিদেশি। বিদেশিদের মধ্যে একজন বাংলাদেশি, চারজন চীনা, তিনজন ফরাসি, দুইজন যুক্তরাজ্যের এবং দুইজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন।

আরও পড়ুন <<>> ইউরোপ যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল। এতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝসমুদ্রে দুলতে থাকে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে মেরিটাইম বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে সবাইকে টহল বোটে স্থানান্তর করেন। কোনো ধরনের আঘাত ছাড়াই তাদের নিরাপদে জেটি জাবাতান লাউত বেসুতে পৌঁছে দেয়া হয়।

এ ঘটনায় মালয়েশিয়া মেরিটাইম কর্তৃপক্ষ বোট অপারেটরদের সমুদ্রযাত্রার আগে ইঞ্জিন ও নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের