ফাইল ছবি
টানা ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতির উন্নতি হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পুনরায় খুলে দেয়া হবে বলে জানায়িছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মো. সানিউল ফেরদৌস বলেন, বান্দরবানের অসংখ্য জনগণ এ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই ১৫ তারিখের পরে বড় ধরনের কোনও দুর্যোগ এর সম্ভাবনা না থকেলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু হবে।
তিনি বলেন, এ দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি আর এভাবে কাজ করলে যেকোনও দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।
আরও পড়ুন <<>> কৃষি-বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকা-ওয়াশিংটন বৈঠক
প্রসঙ্গত, টানা ভারী বর্ষণে সৃষ্ট বিরূপ পরিস্থিতি এবং দুর্ঘটনার আশঙ্কায় পর্যটক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৮ জুলাই থেকে বান্দরববানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ রেখেছে জেলা প্রশাসন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































