Apan Desh | আপন দেশ

জিনিয়াস শেফের আয়োজনে বেকিং কর্মশালা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ২৯ আগস্ট ২০২৬

জিনিয়াস শেফের আয়োজনে বেকিং কর্মশালা

ছবি: আপন দেশ

হোম শেফ এবং উদ্যোক্তাদের জন্য বেকিং কর্মশালার আয়োজন করেছে জিনিয়াস শেফ। এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কর্মশালার মাধ্যমে হোম শেফ এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।

শুক্রবার (২৮ আগস্ট) এরই ধারাবাহিকতায় অল বেকিং ওয়ার্কশপের আয়োজন করা হয়।

বেকিংয়ের সকল খুঁটিনাটি হাতেকলমে শিখিয়েছেন শেফ লাকী আখতার। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিব্রিটি শেফ হাসিনা আনছার নাহার।

হাসিনা আনছার বলেন, শেফ লাকী আখতার আমার ছোটবোন। তার কাজ ইতোমধ্যেই প্রশংসার দাবীদার। বেকিং এবং কুকিং দুই মাধ্যমেই সে যথেষ্ট দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমাদের রন্ধনশিল্পে শেফ লাকী স্থায়ী আসন লাভ করবে।

আরও পড়ুন <<>> অ্যালার্ম ছাড়াই সকালে ঘুম ভাঙবে যেভাবে

অংশগ্রহণকারী বেকিং শেফগণ জিনিয়াস শেফের এ কর্মশালায় অংশ নিতে পেরে আনন্দিত। প্রশিক্ষক লাকীর শেখানোর টেকনিক এবং বেকিংয়ের করণ-কৌশল এক সিটিংয়ে শিখতে পেরে তারা উপকৃত হয়েছেন বলে জানালেন।

একজন শিক্ষার্থী বলেন, লালবাগের মতো জায়গায় জিনিয়াস শেফের এ উদ্যোগ আমাদেরকে আশার আলো জুগিয়েছে। শেফ লাকী আখতার শিক্ষক এবং প্রশিক্ষক হিসেবে অনন্য।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়