Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ২৩ মে ২০২৬

টাঙ্গাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা হয়েছে

ছবি: আপন দেশ

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে’-এ স্লোগানে টাঙ্গাইল সদর উপজেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এ কর্মশালার মূল উদ্দেশ্য গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’।

শনিবার (২৩ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন<<>>কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, ডিস্ট্রিক্ট ম্যানেজার সাঈদ আহমেদ, উপজেলা সমন্বয়কারী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। 

কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়