ছবি: আপন দেশ
টাঙ্গাইলে মৌসুমী বন্যা প্রস্তুতি প্রকল্পের অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ষ্টার্ট নেটওয়ার্ক সহযোগিতায় ও মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর বাস্তবায়নে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা হয়। আয়োজন করে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ রিজিওনাল অফিস এন্ড ট্রেনিং সেন্টার।
আরও পড়ুন<<>>ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
অর্জুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ম্যানেজার এডমিন রবিউল ইসলাম, মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































