Apan Desh | আপন দেশ

খুবিতে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২০, ১২ আগস্ট ২০২৫

খুবিতে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

এ সময় তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে- সমাজের দর্পণ এবং এর কর্মপরিধি ব্যাপক। এটি সৃজনশীলতার পাশাপাশি দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের একটি প্রতিবেদনের কারণে কারও সামাজিক অবস্থান ও মান-সম্মান ক্ষুণ্ন হতে পারে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অপরিহার্য। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে অবশ্যই ফ্যাক্টচেক করতে হবে।

আরওপড়ুন<<>>শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবি, রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষের কারণে সাংবাদিকতা পেশায় বৈচিত্র্য আসলেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে অপতথ্য ও সম্মানহানির ঝুঁকি বেড়ে গেছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। পরে উপ-উপাচার্য প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) সাবেক সভাপতি একরামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ফাহাদ খন্দকার ও অর্পিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাস’র সাবেক সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার।

উল্লেখ্য, তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু