Apan Desh | আপন দেশ

সম্মিলিত ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং-সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৫৪, ১১ অক্টোবর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং-সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ছবি: আপন দেশ

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর ট্রেনিং ও রিসার্চ অ্যাকাডেমির আয়োজনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

আরও পড়ুন<<>>কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার আহ্মেদ জাফরুল হাসানসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় মানিলন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট ও এন্টি টেরোরিজম অ্যাক্টসহ ক্রেডিট-ব্যাকড এবং ট্রেড-বেজড ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন এবং তা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন সেশন পরিচালিত হয়।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়