Apan Desh | আপন দেশ

খুললো গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:০৫, ৩০ অক্টোবর ২০২৫

খুললো গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে দুই বছর বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে গাজার আল আজহার ইউনিভার্সিটি। যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের অন্যতম সেরা এ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়েছে।

এরইমধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু নতুন সেমিস্টারই নয়, নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন তারা।

আরও পড়ুন<<>>যুদ্ধ বিরতি ভেঙে গাজায় দফায় দফায় হামলা ইসরায়েলের

ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছিলো। যাতে মোট শিক্ষার্থী ছিলো ২ লাখের বেশি।

আইডিএফের নির্বিচার বোমাবর্ষণে গাজার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই এখন ধ্বংসস্তূপ। যে কয়েকটি টিকে আছে সেগুলো সচল করার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়