Apan Desh | আপন দেশ

জিএসে হেরেও সিনেটে নির্বাচিত হলেন শিবির প্যানেলের ফাহিম

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১৮ অক্টোবর ২০২৫

জিএসে হেরেও সিনেটে নির্বাচিত হলেন শিবির প্যানেলের ফাহিম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে জিএস পদে লড়েছিলেন ফাহিম রেজা। তিনি শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী ছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন।

কমিশনের তথ্যনুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮জন প্রার্থী। এতে ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে তিনজন, একজন স্বতন্ত্র ও একজন সাবেক সমন্বয়ক সমন্বয়ক নির্বাচিত হোন। এতে রাকসুর ভিপি পদের পাশাপাশি ৯৪৬৭ ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে পাশাপাশি ৪৬৯০ ভোট পেয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন এসএম সালমান সাব্বির। 

এছাড়াও রাকসুর জিএস পদের পাশাপাশি ১২৮৩৩ ভোট পেয়ে সিনেট সদস্য পদে নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এদিকে ফাহিম রেজা ৮২০৫ ভোট সিনেট সদস্য নির্বাচিত হোন, ৫৭০৭ ভোট পেয়ে সিনেট সদস্য হোন আকিল বিন তালেব।

ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনারের অধ্যাপক ড. এফ নজরুল বলেন, আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে নির্বাচন করার। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক খুশি। যারা নির্বাচিত হয়েছেন তারা শিক্ষার্থীদের কল্যানে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু