ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ৭ কেন্দ্রীয় সভাপতি। প্রথমবারের মতো একসঙ্গে এতোবেশি জাতীয় সংসদে যাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এ নেতারা বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১১ আসন থেকে ডা. সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, ঢাকা-১২ আসন থেকে সাইফুল আলম খান মিলন, সিরাজগঞ্জ-৪ আসন থেকে রফিকুল ইসলাম খান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নুরুল ইসলাম বুলবুল।
এছাড়া পটুয়াখালী-১ আসন থেকে শফিকুল ইসলাম মাসুদ, গাজীপুর-৪ আসন থেকে সালাহউদ্দিন আইয়ুবী ও শেরপুর-১ আসন থেকে হাফেজ রাশেদুল ইসলামও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রসংগঠন থেকে উঠে আসা এসব নেতার সংসদে প্রবেশ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে ছাত্রনেতৃত্বের ধারাবাহিক প্রভাবও স্পষ্ট হলো।
তবে বিরোধী মহলে এ নিয়ে সমালোচনাও রয়েছে। তাদের দাবি, অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও আদর্শিক অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন। নবনির্বাচিত এমপিরা বলেছেন, তারা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং নিজ নিজ এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রাধিকার দেবেন।
আপন দেশ /এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































