Apan Desh | আপন দেশ

‘শিবির ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ভোট বাগিয়েছে’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৫

‘শিবির ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ভোট বাগিয়েছে’

আঁতাত করে শিবির ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ নির্বাচনে বিএনপি হেরে গেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়তের এত ভোট কথা থেকে এলো। আমার হিসেবে মেলে না। আমি বলব না জামায়াত কারচুপি করেছে, আমি বলব দেশে একটা গভীর ষড়যন্ত্র চলছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জামায়াত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে গেল। তাই আমি বলব বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কারণ, বিএনপি একমাত্র দল যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। 

আরও পড়ুন>>>জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী

তিনি আরও বলেন, জামায়াত আমাদের সঙ্গে বসলে বলে আওয়ামী লীগকে ফিরে আসতে দেয়া যাবে না। অথচ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে। আর সমস্ত দোষ বিএনপির ওপর আসছে। আর বিএনপির ছেলেদের এর দায় নিতে হচ্ছে। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারের জায়গা হবে না। এখনই যদি কেউ সামাল না দেন তাহলে কিন্তু খবর আছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch