Apan Desh | আপন দেশ

সেমিনার

বোদায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বোদায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস’ ২০২৬ অনুষ্ঠিত হয়। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ সেমিনারের আয়োজন করে। পার্টনার প্রকল্পের লক্ষ্য কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা। এ প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি (ইফাদ)।

০৮:২৯ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

বিকল্প বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত: সাইফুল আলম খান

বিকল্প বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত: সাইফুল আলম খান

আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিকল্প বাজেট প্রস্তাবনা দেয়া হবে বলে উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান। সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। সংগঠনটির আহবায়ক ও সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াত নেতা সাইফুল আলম খান। সাইফুল আলম খান বলেন, আমরা বাজেটের সমালোচনা করার জন্য কোনো ব্যানার তৈরি করিনি। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। আগামী মাসের শুরুর দিকে আমরা একটি বিকল্প বাজেট প্রস্তাবনা দেব। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই এবং মনে করিয়ে দিতে চাই যে জনগণের কল্যাণে বাজেটে আর কী কী করা সম্ভব ছিল।

০৫:০১ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

মানবাধিকার দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা 

মানবাধিকার দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা 

ভায়োলেন্স, অপ্রেশান অ্যান্ড ফিয়ার: আক্রনিকাল অব হিউম্যান রাইটস ভায়োলেশান ইন বাংলাদেশ` শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টায় গনিত বিভাগ এবং সিপিএস বিভাগের মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায়, তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সেমিনার রুমে উল্লেখিত বিষয়ে সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।   উক্ত অনুষ্ঠানে রানার্স আপ দল হিসেবে মনোনীত হয় সিপিএস বিভাগ

০৬:২৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement