Apan Desh | আপন দেশ

দক্ষিণ কোরিয়ায় জলবায়ু-সহনশীল কৃষি কর্মশালায় বাকৃবি ভিসি

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ কোরিয়ায় জলবায়ু-সহনশীল কৃষি কর্মশালায় বাকৃবি ভিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া দক্ষিণ কোরিয়ায় গ্লোবাল হাই-টেক ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক (জিএইচএএন) বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়। 

জিএইচএএন রাউন্ডটেবিল প্যানেল আলোচনা পর্বে, অধ্যাপক ড. ভূঁইয়া দক্ষিণ এশিয়া আঞ্চলিক হাবের জন্য বাকৃবির প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় উচ্চ-প্রযুক্তি ও টেকসই কৃষির প্রচার এবং জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ক বিষয়গুলোর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

আরও পড়ুন<<>>এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

এছাড়াও বাকৃবির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. শামসুল আলম ভূঁইয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মুজিবুর রহমানও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, জিএইচএএন হলো কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও জলবায়ু-বান্ধব পদ্ধতির একটি শিক্ষামূলক ও গবেষণামূলক প্ল্যাটফর্ম যা জলবায়ু-বান্ধব, টেকসই কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement