Apan Desh | আপন দেশ

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচল নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৫, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১২:৪৬, ১৭ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচল নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

ছবি : আপন দেশ

পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ)। এই ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সেটা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

আরও পড়ুন : ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়