Apan Desh | আপন দেশ

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০২, ৩ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৪৭, ৩ মার্চ ২০২৬

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : আপন দেশ

রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড ও ব্যানারে অভিনন্দন জানিয়ে নিজের ছবি সম্বলিত যেসব বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তা দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে অফিসে আসার পথে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিক গাড়ি থামিয়ে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সঙ্গে সঙ্গে সেটি সরানো হয়।

রুমন বলেন, ‘রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রচার করছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেগুলো দ্রুত অপসারণ করার কঠোর নির্দেশনা দিয়েছেন।’

আরও পড়ুন : জুলাই জাতীয় সনদ-গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

এর আগে কয়েকদিন বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবিসহ অভিনন্দন বার্তা দেখে প্রধানমন্ত্রী তখনই তা অপসারণের নির্দেশ দিয়েছিলেন বলেও জানান তার অতিরিক্ত প্রেস সচিব।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়