Apan Desh | আপন দেশ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৪, ২৩ জানুয়ারি ২০২৬

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, যে সকল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সে সকল জেলায় একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে হবে। সত্যায়িত কাগজপত্র ২৭ জানুয়ারির মধ্যে নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন : নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch