Apan Desh | আপন দেশ

প্রাথমিকের চূড়ান্ত ফল রাতেই, যেভাবে দেখবেন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রাথমিকের চূড়ান্ত ফল রাতেই, যেভাবে দেখবেন 

ফাইল ছবি।

আজ রাতে প্রকাশিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল। আইটি বিশেষজ্ঞরা ফলাফল আপলোডের কাজ চালিয়ে যাচ্ছেন। 

রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদফতর জানিয়েছে, ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীরা মুঠোফোনে এসএমএস পাবেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রার্থীরা ফল দেখতে পারবেন। সেখানে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে।

জানা গেছে, ফল প্রকাশ হওয়ার পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ লগইন করে Check Result by Roll Number বাটনে ক্লিক করে তাদের ফল দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়েও জানিয়ে দেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়