Apan Desh | আপন দেশ

নামাজ

রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই স্থানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঈদের নামাজে অংশ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন। ঈদের নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

০১:১২ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

০৪:০৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়

পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল। নামাজের পর দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। রমজানের প্রথম জুমা ঘিরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সি মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

০৩:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement