ফাইল ছবি
পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল। নামাজের পর দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
রমজানের প্রথম জুমা ঘিরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সি মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।
আরও পড়ুন : পাচারের অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা জানালেন অর্থমন্ত্রী
নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































