Apan Desh | আপন দেশ

জুমাতুল বিদা আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২০, ২০ মার্চ ২০২৬

জুমাতুল বিদা আজ

ছবি : আপন দেশ

পবিত্র মাহে রমজানের শেষ শেষ জুমা শুক্রবার (২০ মার্চ)। মর্যাদাপূর্ণ এ দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত।

দিনটি রমজান মাসের শেষ দিন ও জুমাবার হওয়ায় মুসলমানদের কাছে এর আলাদা একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন। এ ছাড়া দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

রমজানের শেষ শুক্রবারটিকে ‘আল কুদস’ দিবস হিসেবেও পালন করা হয়। দেশে দেশে মুসলমানরা এদিন জুমার পর প্রতিবাদ র‌্যালি বের করে থাকেন। ইফতারের আগে বিশেষ আলোচনা ও মোনাজাতও করা হয়। 

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য অনেক। রমজান সীমাহীন ফজিলতের মাস। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement