ছবি : সংগৃহীত
প্রাণঘাতী মহামারি হামসহ সব ধরণের কঠিন ব্যাধি থেকে বাঁচতে আল্লাহর সাহায্যের বিকল্প নেই। তিনিই মানুষকে মাহমারি ও রোগ-ব্যাধি থেকে মুক্তি দিতে পারেন। তাই মহামারির এ সময়ে যাবতীয় কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে দোয়া খুবই কার্যকরী-
মহামারির বিষয়ে মহানবী (সা.) বলেন, কোথাও মহামারি দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে— সে জায়গা ছেড়ে চলে এসো না। আবার কোনো এলাকায় এটা দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করে থাকলে, সে জায়গায় গমন করো না। (তিরমিজি, হাদিস : ১০৬৫)
একটি বর্ণনায় দেখা গেছে, সিরিয়ায় মহামারি দেখা দিলে ওমর (রা.) তার গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর স্থগিত করেন। (বোখারি, হাদিস : ৫৭২৯)
মহামারি থেকে বাঁচার দোয়া
সংক্রমণ ও মহামারিতে সুরক্ষার জন্য রাসুল (সা.) দোয়া শিখিয়েছেন। হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে বিসমিল্লা-হিল্লাজি লা ইয়াদ্বুররু মাআসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুয়াস সামি উল আলিম। সকাল হওয়া পর্যন্ত তার প্রতি আকস্মিক কোনো বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার ওপর আচমকা কোনো বিপদ আসবে না। (আবু দাউদ, হাদিস : ৫০৮৮)
আরও পড়ুন<<>>এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
দোয়ার অর্থ : আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।
আরেকটি দোয়ায় রয়েছে—اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনু-নি, ওয়াল জুজামি, ওয়া মিন সাইয়িইল আসকাম।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে কুষ্ঠরোগ, মস্তিষ্কের বিকৃতি ও সব ধরনের দুরারোগ্য থেকে মুক্তি চাচ্ছি।
(আদু দাউদ, হাদিস : ৫৪৯৩)
মহামারিতে মারা গেলে ব্যক্তি শহীদ
মহানবী (সা.) মহামারিতে মারা যাওয়া ব্যক্তিকে শহীদ বলেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, পাঁচ প্রকার মৃত শহীদ মহামারীতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে। (বুখারি, হাদিস : ২৮২৯)
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, মহামারির কারণে মারা যাওয়া প্রতিটি মুসলিমের জন্য শাহাদাত। (বোখারি, হাদিস : ২৮৩০)
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































