Apan Desh | আপন দেশ

নববর্ষ

নববর্ষ উদ্‌যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া

নববর্ষ উদ্‌যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া

পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিজ বাড়িতে জমকালো আয়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা সন ১৪৩৩-এর প্রথম দিন। বাঙালির বিশেষ এ দিন উদ্‌যাপনে রঙিন কাগজ, ঘুড়ি আর নানা বাঙালি সংস্কৃতির উপাদান দিয়ে জয়া তার বাড়ি নতুন রূপে সাজিয়েছেন। অতিথিদের জন্য বাঙালি সংস্কৃতির খাবার হিসেবে রয়েছে মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, গজাসহ রকমারি ফল। সঙ্গে পান্তা, ইলিশ, ভর্তা— আরও কত কী! নববর্ষ উদ্‌যাপনে বাড়িতেই ছোট পরিসরে মেলার আয়োজন করেছেন জয়া। বাড়ির আঙিনায় রয়েছে টিয়াপাখির ভবিষ্যদ্বাণী আর ফুচকা বিক্রেতার লোভনীয় খাবার।

০৫:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নববর্ষের নিরাপত্তায় থাকছে স্পেশাল কমান্ডো ফোর্স

নববর্ষের নিরাপত্তায় থাকছে স্পেশাল কমান্ডো ফোর্স

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যেকোনো ধরনের নাশকতামূলক হামলা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি এসব কথা জানান।

০৫:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আহসান হাবীব পলাশ বলেন, ‘নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমন বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

১২:২৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

নববর্ষ উদযাপনে সরকারের কর্মসূচিতে যা থাকছে

নববর্ষ উদযাপনে সরকারের কর্মসূচিতে যা থাকছে

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রতি বছরের মতো এবারও নববর্ষকে জাতীয় উৎসবে পরিণত করতে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। এতে যুক্ত থাকবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় প্রশাসন। কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করবে বর্ষবরণ অনুষ্ঠান। সারা দেশে নিরাপত্তা জোরদারে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারে সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা।

১২:৫০ এএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement