Apan Desh | আপন দেশ

জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৬, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:৩৯, ১৪ এপ্রিল ২০২৬

জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

ছবি : আপন দেশ

রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে প্রেসক্লাবের সামনে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় দেখা যায়, মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ নানা দেশীয় সংস্কৃতির উপাদান নিয়ে শোভাযাত্রায় অংশ নেন রাজধানীবাসী। বাঙালিয়ানার সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় দেশাত্মবোধক, জারি, সারি, ভাটিয়ালি গান গেয়ে হৈ-হুল্লোড় করে উৎসবে মাতে রাজধানীবাসী।

শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা জানান, দেশীয় সংস্কৃতি এগিয়ে নিতে হবে। পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। বাঙালির প্রকৃত চেতনা জাগরণের সূচনা করতে হবে।

আরও পড়ুন : পহেলা বৈশাখে স্বর্ণ দামে বিক্রি হচ্ছে?

তবে ইমান-আকিদা লুণ্ঠিত হয়, ইসলামী শরিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়—এমন সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়