Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে উৎসাহ-উদ্দীপনায় নববর্ষ উদযাপিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০০, ১৪ এপ্রিল ২০২৬

চরভদ্রাসনে উৎসাহ-উদ্দীপনায় নববর্ষ উদযাপিত

ছবি : আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। পুরাতন বছরের সব গ্লানি, দুঃখ-কষ্ট ও জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন আশায় উদ্ভাসিত হয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। 

এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ফুল, নববর্ষের শুভেচ্ছা সম্বলিত প্ল্যাকার্ড এবং গ্রামীণ লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ। বৈশাখী সাজে সজ্জিত হয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দঘন পরিবেশে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অতিথিদের পান্তা-ইলিশসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : নববর্ষের উৎসবের মধ্যেই বাঙালি সংস্কৃতি নিহিত : তথ্যমন্ত্রী

সার্বিকভাবে, প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে চরভদ্রাসনবাসী বরণ করে নেয় বাংলা নববর্ষের নতুন সূচনা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়