Apan Desh | আপন দেশ

নববর্ষ উদযাপনে সরকারের কর্মসূচিতে যা থাকছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৫০, ৩০ মার্চ ২০২৬

নববর্ষ উদযাপনে সরকারের কর্মসূচিতে যা থাকছে

ফাইল ছবি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

প্রতি বছরের মতো এবারও নববর্ষকে জাতীয় উৎসবে পরিণত করতে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। এতে যুক্ত থাকবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় প্রশাসন।

কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করবে বর্ষবরণ অনুষ্ঠান। সারা দেশে নিরাপত্তা জোরদারে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারে সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা।

জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজন করা হবে বৈশাখী র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কেন্দ্রীয় ও আঞ্চলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করা হবে। শিশু একাডেমির মাধ্যমে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে। বিসিকসহ বিভিন্ন সংস্থা আয়োজন করবে বৈশাখী মেলা।

আরও পড়ুন <<>> পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি

এছাড়া কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক আয়োজন করা হবে। আয়োজন থাকবে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার মতো সৃজনশীল কর্মসূচিও।

সভায় জানানো হয়, এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেশের সব নাগরিককে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে অংশ নেয়ার আহবান জানিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়