Apan Desh | আপন দেশ

নববর্ষ পালনে থাইল্যাণ্ডে উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৪ এপ্রিল ২০২৫

নববর্ষ পালনে থাইল্যাণ্ডে উৎসব

নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে  সংক্রান উৎ​সব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবের মধ্যে অন্যতম ছিল জলকেলি। রোববার (১৩ এপ্রিল) রাজধানী ব্যাংককের খাওসান সড়কে ঐতিহ্যবাহী উৎসবটি পালিত হয়। এতে স্থানীয়দের সঙ্গে যোগ দিয়েছিলেন পর্যটকরাও।

থাইল্যান্ডে এখন তীব্র তাপপ্রবাহ চলছে। তবে এপ্রিলের এ তীব্র গরমও দমাতে পারেনি উৎসবে অংশগ্রহণকারীদের। চোখে মোটা গগলস আর হাতে গ্লাভস পরে প্রস্তত হয়েই সড়কে নামেন শত শত মানুষ। হাসি-আনন্দে মেতে ওঠেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। ওয়াটার গান থেকে একে অপরকে ছুঁড়ে মারেন পানি। চারপাশে বাজতে থাকে বিভিন্ন বাদ্যযন্ত্র। এসময় বড়দের সঙ্গে যোগ দিয়েছিল ছোটরাও।

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী এ জলকেলিকে সবচেয়ে বড় উৎসব ধরা হয়। স্থানীয়রা একে পরিশুদ্ধি ও নবায়নের প্রতীক হিসেবে বিশ্বাস করে থাকেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ