Apan Desh | আপন দেশ

বৈশাখী শোভাযাত্রা উপভোগ করলেন রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৫, ১৪ এপ্রিল ২০২৬

বৈশাখী শোভাযাত্রা উপভোগ করলেন রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে ঢাবি এলাকা ঘুরে দেখা যায়, রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণের সামনে দাড়িয়ে শোভাযাত্রা উপভোগ করছেন বিদেশি কূটনীতিকরা। 

তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সস্ত্রীক শোভাযাত্রা দেখতে আসেন।

এ ছাড়া ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক মিশনের কূটনীতিকরাও শোভাযাত্রা উপভোগ করেন। তারা মোবাইল ফোনে ছবি তোলা ও সেলফি নেওয়ার মাধ্যমে উৎসবের মুহূর্ত ধারণ করেন। 

উপস্থিত কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন : ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবির শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি জানান, বিভিন্ন দেশের কূটনীতিকরা সস্ত্রীক শোভাযাত্রা দেখতে এসেছেন এবং পুরো আয়োজন উপভোগ করেছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়