Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২১, ৬ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ছবি: আপন দেশ

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা,ঐক্য ও সংস্কৃতিকে তুলে ধরে বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬) উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতিমূলক সভা ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কাক্ষে বিভিন্ন কর্মসূচী প্রণয়নের লক্ষ্যে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা'র সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার, উপ-পরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, নাজির, নাহিদ সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, এনজিও, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা জাসাসের সদস্য সচিব খাঁন মো. ওয়াহিদ সুজন ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই আগুন

সভায় জানানো হয়, ১৪ এপ্রিল সকালে জেলা স্বাধীনতা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও দিনব্যাপী শিল্পকলা অ্যাকাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী গান অনুষ্ঠিত হবে। নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে জেলা পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পান্তা-ইলিশ বা দেশীয় ঐতিহ্যবাহী খাবার আপ্যায়নের ব্যবস্থা রাখা হবে বলে জানান জেলা প্রশাসক। 

জেলা প্রশাসক বলেন,জেলখানায় নাটিকা,জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেন। এছাড়াও শিশু অ্যাকাডেমির মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়