ছবি: সংগৃহীত
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এক মাসের মধ্যেই এ প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হবে জানা গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনটি পৃথক সূত্র ফরাসি বার্ত সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
একজন সিরীয় সরকারি কর্মকর্তা বলেন, এক মাসের মধ্যেই সিরিয়ায় জিহাদবিরোধী জোটের নেতৃত্ব দেয়া মার্কিন সেনারা সিরিয়া থেকে সরে যাবে। ঘাঁটিগুলোতে আর কোনো মার্কিন সামরিক উপস্থিতি থাকবে না। একই তথ্য নিশ্চিত করেছেন এক কুর্দি সূত্রও। তৃতীয় সূত্র হিসেবে এক কূটনীতিক জানান, প্রত্যাহার প্রক্রিয়া ২০ দিনের মধ্যেই শেষ হওয়ার কথা।
আরও পড়ুন <<>>ইরান থেকে ভারতীয়দের দ্রুত সরে যাওয়ার পরামর্শ
এদিকে, কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সোমবারই (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র তাদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































