Apan Desh | আপন দেশ

আইনজীবী

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ নির্বাচন। নির্বাচনে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে ভোটগ্রহণের প্রস্তুতি চলছিল। তবে পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে সারাদেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রার্থীদের স্বাভাবিক প্রচারণা চালানো কঠিন হয়ে পড়বে।

১২:০২ এএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

আইন কমিশনের কার্যকারিতা নিয়ে মন্ত্রীর অসন্তোষ

আইন কমিশনের কার্যকারিতা নিয়ে মন্ত্রীর অসন্তোষ

গত দুই দশকে আইন কমিশনের পেছনে জনগণের প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হলেও ফল সামান্য। তাই এ কমিশনের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং ইউএনডিপি আয়োজিত এক যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. আসাদুজ্জামান বলেন, আইন কমিশন এখন পর্যন্ত ১৬৯টি আইনের সুপারিশ করেছেল। এর মধ্যে মাত্র আটটি আইন সেখান থেকে নেয়া হয়েছে। প্রতি বছর আট থেকে দশ কোটি টাকা সেখানে আমরা খরচ করছি, জনগণের টাকা। অথচ সেখান থেকে ফলাফল খুব কম আসছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরের পর কেন তাদের আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে?

০৮:০৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

কারাগার থেকে নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

কারাগার থেকে নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

কারাগারে থেকেও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। রোববার (১২ এপ্রিল) প্রার্থী হওয়ার লক্ষ্যে নির্বাচনী ফরমে তার স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দেন। আবেদন সূত্রে জানা যায়, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই নির্বাচনী ফরমে তার স্বাক্ষর নিতে জেল কোড অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন।

১২:৩৭ এএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাহবুব শফিক। শনিবার (১১ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ১৯৮৯ সালে আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি ১৯৯৯ থেকে ২০০০ এবং ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

০৬:৫২ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

চার আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

চার আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ চারজন আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার। রোববার (২৮ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেলে ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলম। এরমধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসারর্স অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

০৪:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

নির্বাচনে অংশ নিতে পারছেন না মান্না: রাষ্ট্রপক্ষের আইনজীবী

নির্বাচনে অংশ নিতে পারছেন না মান্না: রাষ্ট্রপক্ষের আইনজীবী

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ঋণখেলাপি হিসেবে তার নাম বহাল থাকায় আইনি জটিলতায় পড়েছেন তিনি।  রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের সিদ্ধান্তের পর এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজ বিচারপতি রেজাউল হকের চেম্বার জজ আদালতে মান্নার করা আপিল আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাৎক্ষণিক কোনো রায় না দিয়ে পরবর্তী শুনানির জন্য আগামীকাল ২৯ ডিসেম্বর তারিখ ধার্য করেন।

০৪:৩৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

ভারতের প্রধান বিচারপতিকে আইনজীবীর জুতা নিক্ষেপ

ভারতের প্রধান বিচারপতিকে আইনজীবীর জুতা নিক্ষেপ

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিএআর গাভাইয়ের উদ্দেশ্যে একটি জুতা ছোঁড়ে ৭১ বছর বয়সী আইনজীবী। জুতা বিচারপতির কোর্টে পৌঁছায়নি। মুহূর্তেই অভিযুক্তকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ঘটনাটি শুনানি চলাকালে কোর্টরুমে ঘটলেও প্রধান বিচারপতি গাভাই সংযম বজায় রেখে বলেন, আমি এমন ঘটনায় সবচেয়ে কম প্রভাবিত ব্যক্তি। এমন কথা বলে তিনি শুনানি চালিয়ে যান। ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রধান বিচারপতি দিনের প্রথম মামলার শুনানি শুরু করার সময় ওই প্রবীণ আইনজীবী স্লোগান দিতে দিতে জুতা ছোঁড়েন। তিনি চিৎকার করেন, সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না। ঘটনায় অভিযুক্তের নাম কিশোর রাকেশ। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী বা ক্লার্কদের দেয়া প্রক্সি কার্ডের মাধ্যমে কোর্টে প্রবেশ করেছিলেন। তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়; নিরাপত্তা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

০৫:১৯ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

আনিসুল হকের পিএসের ১১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আনিসুল হকের পিএসের ১১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েস এ নির্দেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।   ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশনা চেয়ে আবেদন করেন সিআইডির এসআই (ফিন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান।   আবেদনে জানানো হয়, এসব ব্যাংক হিসাবে সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা ও এসব হিসাব থেকে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন করেছেন। বর্তমানে হিসাব ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

০৭:৫৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement